প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:০৭ এ.এম
ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

মোরশেদ মানিক:
নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তারা সীতাকোট বিহার পরিদর্শন করেন। এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু, প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা ঐতিহাসিক সিতারকোট বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং এর সংরক্ষণ, সংস্কার ও পর্যটন সম্ভাবনা নিয়ে কথা বলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন জানান, সীতাকোট বিহার দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটিকে যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপির। এরই অংশ হিসেবে স্থানীয় এমপি ও মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলীনেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতার কোট বিহার পরিদর্শন করলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.