প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:০৭ পি.এম
এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নির্বাচনী পরীক্ষা প্রস্তুতি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধি: ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যা দিনাজপুর পৌরসভা কতৃর্ক পরিচালিত স্কুল দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে আগামী এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নির্বাচনী পরীক্ষা-২০২৬ এর প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে পরীক্ষার্থীদের, অভিভাবকদের সাথে আলোচনাসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে সামনে টেস্ট পরীক্ষার ফলাফল ভালো করার লক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার বলেন পরীক্ষার্থীরা মোবাইল দেখে সময় নষ্ট না করে নিয়মিত পড়াশুনা চর্চা করতে হবে। সেই সাথে স্কুলের সাপ্তাহিক পরীক্ষাগুলোতে অংশগ্রহন করতে হবে। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙ্গা, সহকারী শিক্ষক মোঃ ওবাইদুল্লাহ, স্কুলের প্রাক্তণ শিক্ষক মোঃ খায়রুল আনম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখে মোছাঃ রামিশা বেগম, পবিত্রা রাণী, রাশেদা বেগম ও সাবিনা বেগম। ১০ম শ্রেণীর ছাত্র মোঃ আরিফ, রবিন, শহিদ, নাজিম হোসেন, মুরাদ, রাকিব, পিহু হাসান, ফয়সাল, মুসা, সজিব, সোহাগ, নাফিজ জোবাইদুর, বক্তব্য রাখেন। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সিমা রায়, নন্দিতা চক্রবর্তী, লায়লা, নিলুফা, শারমিন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম বলেন আপনার সন্তান আপনার সম্পদ। কাজেই আপনার সন্তানকে যোগ্য মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে পরীক্ষার ফলাফল ভালো হবে। স্কুলের চলমান ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের যে সাপ্তাহিক চলমান স্কুল পরীক্ষায় প্রতিটি শিক্ষার্থীকে অংশ গ্রহণ করতে হবে। আমরা প্রতি বছর এসএসসি পরীক্ষার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করে থাকি এবারো সেই কার্যক্রম চালু থাকবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জবাবদিহিতার সুত্রপাত ঘটবে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.