প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:২৯ পি.এম
মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সোমনাথ দে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক বি. এম. রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।
সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার দোসররা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের এই নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.