প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৯:২৮ এ.এম
হিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধার করেছে বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে হিলি পোস্ট অফিস রোডের শান্তির মোড় এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার নেতৃত্বে , উপজেলা ভূমি কর্মকর্তা, স্থানীয় থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শান্তির মোড় এলাকা থেকে দুই কার্টনে ১১০ মিলিলিটারের ৬৪৬ বোতল নিষিদ্ধ ‘তনু লায়ন’ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.