প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৩১ এ.এম
বিমান বাহিনী প্রধানের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের পুরস্কার প্রদান

ঢাকা: বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বুধবার ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত সাত জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সবার উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.