প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৩:৩০ পি.এম
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

ঢাকা: আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরেও দলের অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জ্যোতি।
অস্ট্রেলিয়ার উদ্দেশে ৩ অক্টোবর রওনা হবে বাংলাদেশ দল।
ব্রিসবেনে পৌঁছানোর পর ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে-৯, ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের সব ম্যাচ ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে।
সিরিজ শেষে ১৫ অক্টোবর দেশের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.