প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১:১০ পি.এম
দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতে ও বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে গণপূর্ত বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর-২০২৬ সোমবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ( কাঞ্চন) সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান, জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল দশটায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.