প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৯:৪৮ এ.এম
দিনাজপুরে শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের জেলা কমিটি গঠন

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরে শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের জেলা কমিটি গঠন করা হয়েছে।
১৭ অক্টোবর সকালে দিনাজপুর জেলা পৌরসভা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শারীরিক শিক্ষা শিক্ষকগণের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ।
পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ আকতারুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম, রংপুর বিভাগীয় শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল হক বাবু, লালমনিরহাট শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মাসুম মিয়া, চিরিরবন্দর বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ আকতারুল ইসলাম রাঙ্গাকে সভাপতি ও সাহাদত হোসেনকে সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.