প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৫:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৯:০৩ এ.এম
দিনাজপুরে বেকিং ও কুকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের সহধর্মিনী শামীমা আলম

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর শহরের ঘাসিপাড়া আকাঙ্ক্ষা ডি লাইট রেস্তোরায় ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় কেকস ফরইভার এর আয়োজনে বেকিং ও কুকিং প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় দিনাজপুরের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ yকরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের সহধর্মিণী নূর শামীমা আলম , বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,কেকস ফরইভার এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর সফল নারী উদ্যোক্তা রুনা ইয়াসমিন, দিনাজপুরের উদ্যোক্তাবর্গ'র সাধারণ সম্পাদক সায়কা ইয়াসমিন এলিন, স্বপ্নচূড়া মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহ-সভানেত্রী রেজওয়ানা সিনথীয়া।
এছাড়াও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা প্রমি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ হেলাল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর সদর থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ রাজেকুল ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সদস্য সচিব হাজী মোঃ ইকবাল টারজেন প্রমুখ।
বেকিং ও কুকিং প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন আতিক মুজাহিদ রাফি, আরাবি কিচেনের ডিরেক্টর সানজিদা সুবর্না,নুরস কিচেনের নুর হোসেন শেখ। সর্বশেষে রেফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.