প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:৫৫ পি.এম
হাকিমপুরে বিএনপি নেতা আকরাম হোসেন মন্ডলের মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: জাহিদ হোসেনের শোক

মোরশেদ মানিক :
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, দিনাজপুর জেলা ও হাকিমপুর উপজেলা বিএনপি'র উপদেষ্টা, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন মন্ডল-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ছিলেন তৃণমূল রাজনীতির এক নিবেদিতপ্রাণ ও আদর্শবান ব্যক্তিত্ব। হাকিমপুরের মাটি ও মানুষের অধিকার আদায়, স্থানীয় উন্নয়ন এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। আমৃত্যু তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
তিনি আরও বলেন, অধ্যাপক আকরাম হোসেন মন্ডল-এর প্রয়াণে দেশ এক অভিজ্ঞ, সৎ ও জনকল্যাণকামী রাজনীতিবিদকে হারালো। তাঁর এই প্রস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি এবং গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
মন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক শোকবার্তা এ তথ্য জানা গেছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.