প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১০:৫৭ এ.এম
বিরামপুরে ল্যাম্বের আয়োজনে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ল্যাম্ব, সিএইচডিপি, কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের আয়োজনে বিরামপুর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে ইউএনও এবং উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি তাহ্মিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা সুলতানা নীলা বলেন, উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা প্রতি মাসে নিয়মিত করা হবে এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়েও ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, সরকারিভাবে ও এনজিওদের সম্বন্বয়ে সচেতনতা বৃদ্ধিতে মানব পাচার প্রতিরোধে করা সম্ভব হবে।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সেক্রেটারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, ওসি (তদন্ত) আতাউর রহমান, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির মাহমুদুল হক মানিক, বিরামপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক বিলাশ পৌল তিগ্যা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন এবং টেকনিক্যাল অফিসার রতন দাস উপস্থিত ছিলেন। সভায় বিরামপুর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
সভায় কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেট নিরঞ্জন বর্মন বর্তমান বাংলাদেশ এবং বিশ্বে মানব পাচার পরিস্থিতি এবং প্রকল্পের মানব পাচার বিষয়ে কার্যক্রম মাল্টি মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন যে বর্তমান বিশ্বে মানব পাচার অপরাধ জগতে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের মানব পাচার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং প্রতি বছর বাংলাদেশ থেকে উন্নত জীবনের প্রায় ৬২০০ জন মানব পাচারের শিকার হচ্ছে এবং এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানব পাচার প্রতিরোধে কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সঠিক উপায়ে নিবন্ধন করে বিদেশে কাজে যাওয়ার জন্য সরকারি ও বিভিন্ন এনজিও সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহন করা খুবই গুরুত্বপূর্ন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.