প্রিন্ট এর তারিখঃ মার্চ ২১, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১:৩২ পি.এম
ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, বাস্তব : সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন

মোরশেদ মানিক :
ফ্যামিলি কার্ড এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তব। এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ আনন্দিত- এ কথা বলেছেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রীর সফরসঙ্গি ছিলেন তারই সহধর্মীনি ডা.শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।
মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন এবং এ জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না। সুবিধাভোগীরা সরাসরি সহায়তা পাবেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ আরও বলেন; মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেম যারা ধর্ম নিয়ে কাজ করেন এবং নৈতিক শিক্ষা দেন, তাদের প্রতিও সরকারের নির্বাচনি অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে।
খাল খনন প্রসঙ্গে মন্ত্রী জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ১৬ তারিখে ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন হয়েছে। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমান এ কার্যক্রম শুরু করেছিলেন। এর ফলে সেচব্যবস্থা উন্নত হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্য চাষ ও হাঁস চাষ সম্ভব হবে, পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। প্রধানমন্ত্রী শীঘ্রই কৃষক কার্ড বিতরনের শুভ উদ্বোধন করবেন ।
রাজনৈতিক প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও দলীয় নেতা-কমীগন।
আয়োজকেরা জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর ১২ টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ, গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ রিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও বিতরন করেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন। হাকিমপুর ইউএনও অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর সহসভাপতি ফরিদখান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ অনুষ্ঠানে ৩৩৪ টি পরিবারের মাঝে ঢেউটিন, শাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা করা হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.