প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ১২:১৭ পি.এম
ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী জাহিদ হোসেন এমপিকে ফুল দিয়ে স্বাগত

মোরশেদ মানিক :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি কে ২৮ মার্চ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ বেগম ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উধ্বতন কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
আবু জাফর মোঃ জাহিদ হোসেন অতি পরিচিত অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন নামে। তিনি দিনাজপুর-৬ আসনের নির্বার্চিত সংসদ সদস্য। ১৯৭৯ সালে এই আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী বিজয়ের ৪৭ বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী তিনি জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির আসনটি পুনরুদ্ধার করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.