মোরশেদ মানিক :
দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান প্রধানমন্ত্রী তারেক রহমানের গঠিত মন্ত্রী পরিষদে ।
সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন মো: গোলাম মোস্তফা রঞ্জু। তিনি নীলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা গ্রামের লোকমান হোসেন ও সালেহা খাতুনের সন্তান।
সমাজকল্যান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্চিতা বিশ্বাস স্বাক্ষরিত ৭ এপ্রিলের নিয়োগ আদেশে এ তথ্য জানা গেছে। নিয়োগ আদেশে উল্লেখ রয়েছে, মাননীয় মন্ত্রী যতদিন পযন্ত সমাজকল্যান মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যতদিন পর্যন্ত তাকে রাখতে ইচ্ছা প্রকাশ করবেন এই উভয়তর সময়ের মধ্যে উক্ত এ্যাক্ট মোতাবেক তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়েছে।
গোলাম মোস্তফা রঞ্জু সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর জেলা ও দিনাজপুর-৬আসনের সংগঠনের পক্ষ থেকে। অভিনন্দন জানানো নেতৃবৃন্দরা হলেন- বিএনপির সহ-সভাপতিদ্বয় আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোসা, দিনাজপুর-৬ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান, সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন সহ ৭ ইউনিট বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।