👁 458 Views

ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক জব্দ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক খানপুর, বিরামপুর ও অচিন্তপুর সীমান্তে মালিকবিহীন ৭,০০,৯০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করেন।
৮ ও ৯ এপ্রিল  ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি, অচিন্তপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১১৮ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশণ এবং ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য মূল্য ৭,০০,৯০০/- (সাত লক্ষ নয়শত) টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) লে. কর্ণেল মোহাম্মাদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালন বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *