কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে। আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তির পাশাপাশি কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত থাকবে। দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস। উপজলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিবিদ, কৃষক প্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।