পূজা মন্ডপে কোন বিশৃংখলাকারীদের বরদাস্ত করা হবেনা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম যার যার, দেশটা সবার। নির্ভিগ্নে ম্বাধীনভাবে পূজা অর্চনা করাতে সরকার সবরকম সহযোগিতা করতে বদ্ধপরিকর। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রয়েছে। পূজা মন্ডপে কোন বিশৃংখলাকারীদের বরদাস্ত করা হবেনা। উপরোক্ত কথাগুলি গত ১৭ অক্টোবর শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আসনের চিরিরবন্দর-খানসামা এলাকার বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন শেষে পূজারীদের সাথে মতবিনিময়কালে এসব বক্তব্য রাখেন।
এ সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি পূজামন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে গৃহীত আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পূজামন্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা বজায় রাখা এবং যেকোনো অনাকাংখিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামন্ডপ পরিদর্শন কালে তাঁর সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীগণ অংশগ্রহন করেন। তিনি নির্বাচনী আসনের প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করবেন, এমনটাই জানিয়েছেন তার একান্ত সহকারি।