👁 157 Views

বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ ইং জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জনকারী মোহতাসিমুল ফুলেল সংবর্ধনায় সিক্ত

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের সুনামধন্য নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির  বিজ্ঞান শাখার ছাত্র মোঃ মোহতাসিমুল হক নাসিম এবছর বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে ৪র্থ স্থান অর্জন করেছে এবং চলতি মাসের শেষ সপ্তাহে তিউনিসিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তার এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১১ টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে কৃতি শিক্ষার্থী ফুলেল শুভেচছায় সিক্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ আলী, সহকারী শিক্ষক মো.আনিছুর রহমান, আব্দুল মোন্নাফ, মো. হামিদুর রহমান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন ও প্রমুখ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, “এই অলিম্পিয়াডের মাধ্যমে গড়ে ওঠা নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশের ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।”
উল্লেখ্য যে গত ১৬ মে দেশের ১৭ বিশ্ববিদ্যালয় ভেনুতে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ১৩ জুন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ – এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহতাসিমুল হক নাসিম রংপুর বিভাগীয় ১ম স্থান র্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পায়। মোহতাসিমুল হক নাসিমের বাবা মোঃ ইকরামুল হক দেওগাঁ ইমামবকশ্ ফাযিল (স্নাতক) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মোহতাসিমুলের মা গৃহিণী। সংশ্লিষ্টরা মনে করেন, এই সাফল্য নবাবগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *