👁 349 Views

বুধবার ১ দিনের সরকারী সফরে নবাবগঞ্জ ও বিরামপুরে আসছেন : সমাজকল্যান মন্ত্রী  ডা: জাহিদ হোসেন ও সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা

মোরশেদ মানিক  :

১ দিনের সরকারী সফরে দিনাজপুর-৬ আসনের বিরামপুর ও  নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রোগ্রামে অংশ নিবেন সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: জাহিদ হোসেন।  নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ড. মো: মাহমুদুল হক জানিয়েছেন মন্ত্রীর এই সরকারী সফরে তাঁর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা ও ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু সফরসঙ্গী হয়ে আসছেন। মন্ত্রী মহোদয় ১জুলাই বিকেল ৪৫ টিনিটে  দিনাজপুর জেলা প্রশাসন ও উপ-পরিচালক সমাজসেবা দপ্তরের আয়োজনে  অনুষ্ঠানে অংশ নিবেন। নবাবগঞ্জ উপজেলায় সন্ধ্যা ৬:২০ এবং বিরামপুর উপজেলায় সন্ধ্যা ৭:১৫ পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিবেন।

সন্ধ্যা ৬:২০ নবাবগঞ্জ  : উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হয়ে  নৃ-গোষ্ঠীর দুস্থ, অসহায়, বয়স্ক, প্রতিবন্ধী ১৩০ জনের মাঝে ২লক্ষ ৬০ হাজার টাকা বিতরন করবেন। মন্ত্রী নৃ-গোষ্ঠীর বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত অসহায় ও প্রতিবন্ধী ১৩০ জনের মাঝে ২লক্ষ ২লক্ষ ৬০ হাজার টাকার  চেক বিতরন করবেন।

সন্ধ্যা ৭:১৫ বিরামপুর : উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হয়ে  মন্ত্রী  ডা: জাহিদ হোসেন বিরামপুর, নবাবগঞ্জ , হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ৯৬টি ক্যাপিটেশন প্রাপ্ত বেসরকারী এতিমখানার ৪৪৮৪ জন নিবাসীর জন্য ৫ কোটি ৩৮ লক্ষ ৮হাজার টাকার চেক বিতরন করবেন।

মাননীয় মন্ত্রীর দিনাজপুর সফর ০১ জুলাই ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *