👁 198 Views

বিরামপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলীকে অবসর জনিত বিদায় জানালেন; ২টি শিক্ষক সংগঠন

মোরশেদ মানিক  : দিনাজপুরের বিরামপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলীর অবসর জনিত বিদায় অনুষ্ঠান হয়েছে।

আজ সন্ধ্যায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বিরামপুর শাখার উদ্যোগে অনুষ্ঠানটি হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিরামপুর শাখার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক।

রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) বিরামপুর শাখার সভাপতি মেহেদী মাসুদ রুবেল, সিনিয়র-সহ সভাপতি আবু সালেক মোহাম্মদ মোফাজ্জল, সহ-সভাপতি আফছার আলী মন্ডল, সাধারন সম্পাদক আরমান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলীকে ক্রেস্ট ও উপহার প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *