
বিশেষ প্রতিনিধি :
আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস-এর জন্মদিনে দিনাজপুরের বিরামপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আনন্দ টিভির দিনাজপুর প্রতিনিধি মোরশেদ মানিকের মাধ্যমে।
১৪ জুলাই বিকেলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বিরামপুর শাখার নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিরামপুর পাইলট স্কুল চত্বরে বৃক্ষরোপন হয়েছে। এ সময় আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের শুভ জন্মদিনে শুভেচ্ছা সহ দিবসটি বরনীয় করতে আনন্দ টিভির বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিরামপুর শাখার সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আরমান আলী ।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারন সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক নেতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মুশফিকুর রহমান সহ শিক্ষক-শিক্ষাথী বৃন্দ।
এর পরে ঐতিহ্যবাহী মোন্নাপাড়া পার্কে আনন্দ টিভির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস-এর জন্মদিনে স্মৃতি ধরে রাখতে ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে। এসময় এলাকার বৃক্ষপ্রেমী জোতবানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন , মোন্নাপাড়া পার্ক পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আশিক মোস্তাক পিয়াস, বিরামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবু সহ অন্যান্যরা অংশ নেন।
বক্তরা আনন্দ টিভিব ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসকে জন্মদিনের শুভেচ্ছা সহ শুভ কামনা জানিয়েছেন।