👁 233 Views

বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ

মোরশেদ মানিক : 

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির অধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করে ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার পিয়া আলম জানান, ভোর সাড়ে ৪টার দিকে  ভারতীয় সীমান্ত থেকে বিএসএফ  ৮ জন নারী ও একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে খিয়ারমাহমুদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

তিনি আরও জানান, বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিজিবি। পাশাপাশি গ্রাম পুলিশ, আনছার-ভিডিপি  ও এলাকাবাসী হাতে লাঠি নিয়ে সীমান্ত প্রহরায় রয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *