বিরামপুরে জব ফেয়ারে চাকুরী প্রত্যাশীদের ২জন নগদের নিয়োগ পত্র পেলেন সমাজকল্যাণ মন্ত্রীর হাত থেকে !
27 Oct 2026
12:13 PM
মোরশেদ মানিক :
বিরামপুরে জব ফেয়ারে চাকুরী প্রত্যাশীদের ২জন বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল ফিননশিয়াল সার্ভিস নগদের নিয়োগ পত্র পেলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত থেকে !
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে জব ফেয়ার ২০২৬ এর উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুরের ইউএনও’র তানজিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও রেদোওয়ানুল হক, মন্ত্রীর এপিএস ডা: জাভেদ হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সহ অন্যান্যরা।
মেলায় জব ফার্ম ও জব প্রত্যাশীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিবছর এটি আয়োজনের ঘোষনা দেন সমাজকল্যান মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন- মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক,মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু,বিরামপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ-সংগঠনের নেতৃবৃন্দ, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন।
ক্যাপশন : দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি মেলা বা জব ফেয়ারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মোবাইল ফিননশিয়াল সার্ভিস নগদের চাকুরী জয়ীকে নিয়োগ পত্র তুলে দিচ্ছেন।