👁 379 Views

নবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মাছুমা আক্তার সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সভায় উপজেলার ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ প্রমুখ। সমন্বয় সভায় স্কুল পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন, উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, পাঠদান কার্যক্রমে উদ্ভাবনী উদ্যোগ, বার্ষিক কর্মপরিকল্পনা, মডেল স্কুল বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রধান শিক্ষকগণই মূল চালিকাশক্তি। বিদ্যালয়ের পরিবেশ ও শেখার অনুকূল পরিবেশ তৈরিতে সকলের আন্তরিকতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাছুমা আক্তার বলেন, নবাবগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল করতে নিয়মিত সমন্বয় সভা কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষকদের দায়িত্বশীলতা ও আন্তরিকতাই আমাদের অগ্রগতির মূল শক্তি।

সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ বিভিন্ন সমস্যাবলী, সমাধানের উপায় এবং উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন।

আলোচনা শেষে শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সমন্বয় সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *