👁 135 Views

ঘুঘুডাঙ্গায় চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল চোখ অমূল্য সম্পদ তাই এর নিয়মিত পরিচর্যা করা উচিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২৯ আগষ্ট শনিবার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে গাওসুল আযম বিএনএসবিআই হসপিটাল এর সহযোগিতায় এবং মঈনউদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতির উদোগ্যে বিনামূলে চোখের পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ আলি জিন্নাহণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গুলজার হোসেন, সমাজসেবক আলহাজ্ব আজগার উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপক জীবন বীমা কোম্পানির আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুর্রী, ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ডায়েবেটিক চিকিৎসক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি, ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ ছগীর আহাম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোঃ আলী জিন্নাহ। প্রধান অতিথি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন চোখ অমূল্য স¤পদ তাই এর নিয়মিত পরিচর্যা করা উচিত। এ ব্যাপারে জনগণকে সচেতন করার দায়িত্ব আমাদের। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ বলেন, শরীরের প্রতিটি অঙ্গের মতো চোখ একটি গুরুত্বপূণ অঙ্গ। যার চোখ নাই তার কাছে সুন্দর পৃথিবী অন্ধকার তাই প্রতিটি মানুষের উচিত নিয়মিত চোখ পরীক্ষা করা। আলোচনাসভা শেষে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম কমপ্রেহেনসিভ ক্যাটার্বাক্ট সার্ভিসেস প্রজেক্ট এর আওতায় পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জাল হোসেন দুলাল ও অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরীফসহ অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *