👁 442 Views

বিদ্যুৎ সংকট এ মাসেই সমাধান হবে ; সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

মোরশেদ মানিক : 

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক  ডা: এজেডএম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির এবং অংগসংগঠন আয়োজিত বর্নাঢ্য র‌্যালীতে নেতৃত্ব দেন এবং জনসমাবেশে  প্রধান অতিথির ভাষন দেন।

১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধিনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন। শহীদ জিয়ার নেতৃত্বে ১৯৭৮সালের এইদিনে রমনাগ্রীনে দলটি প্রতিষ্ঠা লাভ করেছিল। পরবর্তীতে ৩বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে  বিএনপি সারাদেশে বৃহৎতর দলের অবস্থানে রয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন এবং জনকল্যানের ধারা অব্যাহত রয়েছে।  মন্ত্রী ডা: জাহিদ হোসেন বলেন বিদ্যুৎ সংকট এ মাসেই সমাধান হবে।

 

জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা ও তোসাদ্দেক হোসেন তোছা, ইকবাল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো: শফিকুল আলম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, পৌর বিএনপি সভাপতি হুমাযুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট শিরন আলম।

সমাবেশ ও র‌্যালীতে বিএনপি ও অংগসংগঠনের সকল ইউনিটের নেতা-কর্মী ও অনুসারীগন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *