১ অক্টোবর অন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ “জীবনের জন্য নতুন ভাবনা” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস-২০২৬ উপলক্ষ্যে সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করলেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক, দিনাজপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) শেখ হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদি হাসান, সরদার শফিকুল আলম বুলবুল, বিলকিস আরা ফয়েজ, আরমিনা হোসেন রুমু, ইশিতা আরফিন, দিনাজপুর উচ্চ বিদালয়ের ছাত্র রিফাত হাবিব, রণজিত কুমার রায়, প্রবীন হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, ইস্তিয়াকুল আলম প্রিন্স, জোবায়ের আলী জুয়েল ও ডাঃ মোঃ শহিদুল্লাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রবীন হিতৈষী সংঘের সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল। র‌্যালীর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, সিনিয়র সিটিজেন মূল্যবান মানবসম্পদ, বোঝা নয়। প্রবীনদের মানবিক ও সম্মানজনক অধিকার সংরক্ষণসহ তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব গড়ে তুলতে হবে। প্রবীনদের আর্থ-সামাজিক ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকার সিনিয়র সিটিজেন মন্ত্রণালয় গঠনের চিন্তা-ভাবনা করছেন। তাহলে প্রবীনদের অনেক সমস্যার সমাধান হবে বলে আমার বিশ্বাস। সভায় প্রতি বছরের মত এবারও প্রবীন হিতৈষী সংঘের পক্ষ থেকে মমতাময়ী সম্মাননা প্রদান করা হয় সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও আরমিনা হোসেন রুমুকে। সারাদিনব্যাপী প্রবীনদের জন্য ফ্রি মেডিকেল চিকিৎসার আয়োজন করে প্রবীন হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তোজাম্মেল হক।