চিরিরবন্দরে নজরুল বর্ষ পালনের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
01 Oct 2026
11:57 AM
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ অক্টোবর সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, চিরিরবন্দর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, নজরুল পাঠাগারের সভাপতি রইসুল আজম, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে ইমরুন নাহারের উপস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, শিক্ষক, সঙ্গীত শিল্পীসহ বিভিণœ প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।