দূর্গা পূজা উপলক্ষ্যে রায়সাহেব বাড়ী সারদা সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ১৪ অক্টোবর বুধবার রায়সাহেব বাড়ী সারদা সংঘের আয়োজনে সারদা মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের মত এবারও শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে দরিদ্র নারায়ননের মধ্যে বার্ষিক বস্ত্র বিতরণ-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
রায়সাহেব বাড়ী সারদা সংঘের সভাপতি রত্না মিত্রের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মা সারদার বিষয় তুলে বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ অর্চনা অধিকারী, কল্যাণী রায়। স্বাগত বক্তব্য রাখেন সারদা সংঘের সাধারন সম্পাদক অর্পনা সরকার। বক্তারা বলেন, প্রতি বছর আমরা সদস্যরা নিজেরাই অর্থ সংগ্রহ করে শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে দরিদ্র নারায়নের মধ্যে বস্ত্র বিতরণ করে আসছি। দুর্গা পূজার আনন্দ সবাই যাবে ভোগ করতে পারে সেজন্য এই আয়োজন। আসুন, জাত-পাতের ভেদাভেদ ভুলে আমরা মানবতার কল্যাণে দরিদ্র নারায়নের পাশে দাঁড়াই। তাতেই মা সারদার আশির্বাদ আমরা পাব।