জিপিএফ ফান্ডের টাকা আত্মসাৎকারী চক্রকে গ্রেফতারের দাবীতে: মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
13 Oct 2026
01:26 PM
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা উত্তোলনের সাথে জড়িত কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী চক্রকে গ্রেফতার ও শিক্ষকদের আত্মসাৎকৃত টাকা ফেরত পাওয়া সহ ৪ দফা দাবীতে মানববন্ধন বিক্ষোভ ও নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী শিক্ষকরা।
(১৩ অক্টোবর মঙ্গলবার) বেলা ৩টায় উপজেলা উপজেলা প্রাথমিক বিদ্যাললেয় ৩ শতাধিক শিক্ষকরা বিক্ষোভ সহকারে উপজেলা হিসাব রক্ষন অফিস, শিক্ষা অফিস ও সোনালী ব্যাংক সামনে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন। পরে ভুক্তভোগী শিক্ষকরা জেলা প্রশাসকের বরাবর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। হিসাব রক্ষন অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী একাধিক শিক্ষকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি উপজেলা হিসাব রক্ষন অফিস প্রাথমিক শিক্ষা অফিস ও সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখার কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী একটি চক্র শিক্ষকদের জিপিএফ হিসাবের ১০ কোটি টাকার উর্দ্ধে শিক্ষকদের নামে ভ‚য়া লোন দেখিয়ে উত্তোলন করে টাকা আত্মসাৎ করে। এ ঘটনাটি জানাজানি হলে শিক্ষকরা খোঁজ নিয়ে জানতে পারেন একাধিক শিক্ষককের একাউন্ড থেকে এ চক্রটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যার প্রেক্ষিতে হিসাব রক্ষন অফিসের ৪ জন কর্মকর্তা কর্মচারী বরখাস্ত হয়েছেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত টিম মাঠে তদন্ত করছেন।
ভুক্তভোগী এ সব শিক্ষকরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষকদের জিপিএফ ফান্ডের টাকা আত্মসাৎকারী বরখাস্তকৃত অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারী মামলা ও গ্রেফতারের দাবি জানান। সুষ্ঠ নিরাপক্ষ তদন্ত বরখাস্তকৃত হিসাব রক্ষন কর্মকর্তা ও অডিটরদের মাধ্যমে সংগঠিত ভূয়া লোন জালিয়াতির ঘটনায় দ্রæত সময়ের মধ্যে জালিয়াত চক্রের নেটওয়ার্ক চিহ্নিত করে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সাথে শিক্ষকদের যে সব শিক্ষকদের একাউন্ড থেকে ভুয়া লোন দেখানো হয়েছে। অবিলম্বে তা সংশোধন করে শিক্ষকদের জিপিএফ একাউন্ডের টাকা যথাযথ হিসাব অনুযায়ী ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এ ছাড়াও ডিজিটাল স্বচ্ছতা নিশ্চতকরণ জিপিএফ থেকে যে কোন লোন বা অর্থ উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক এর বায়োমেটিক ও সরাসরি মেসেজ সনাক্তকরণ ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চত করতে হবে। প্রতিবাদ সভা থেকে ৪ দফা দাবী করেন উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতি বিক্ষোভকারী শিক্ষকরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক তাসলিম আলম মানজার, এনামুল হক শামীম, মাসুম জাকারিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক জাকির হোসেন মল্লিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, সহকারী শিক্ষক সাবিনা আক্তারসহ একাধিক ভুক্তভোগী শিক্ষকরা।