অগ্নি সন্ত্রাসীদের সবখানে প্রতিহত করতে হবে: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন
20 Nov 2026
03:22 PM
স্টাফ রিপোর্টার :
অগ্নি সন্ত্রাসীদের সবখানে প্রতিহত করতে হবে। প্রত্যেকটি পাড়ায়-পাড়ায়, অলিতে-গলিতে প্রতিহত করতে হবে। বিরামপুরে মাটিতে কোন অবস্থাতেই সন্ত্রাসীদের জায়গা নেই। জনগনকে সাথে নিয়েই বিএনপির প্রত্যেকে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। অরাজকতা রুখতে অপরাধিদের দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে কার্যক্রম নিশিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য,নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিরামপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে গিয়ে শেষ হয়।
বিরামপুরে বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।