
বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি’র নেতাকর্মীরা।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ জুম্মার নামাজ শেষে ক্বাছিমিয়া ইমদাদুল উলুম ক্বাওমী মাদ্রাসায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
