👁 416 Views

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর শহরের মালদহপট্টির মাজেদা মনজিলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিউর রহমান এবং অর্থ সম্পাদক তাজেদুর রহমান (মানিক)।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সদস্য সিকিন্দার আলী (কাবুল), পরিমল চন্দ্র দাস, ওয়াহেদুর রহমান, নাজমুল ইসলাম (মিলন) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভার শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে শহিদসহ দেশমাতৃকার জন্য আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া সভা শেষে বিবিধ আলোচনায় সংগঠনের সদস্য খাজানূর হায়দার লিমনের দায়েরকৃত মামলা প্রত্যাহার হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *