👁 310 Views

চিরিরবন্দরে ৫ম উপজেলা স্কাউটস সমাবেশ সমাপ্ত

মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ৫ দিন ব্যাপী ৫ম উপজেলা স্কাউট সমাবেশ সমাপ্ত হয়েছে।
গতকাল ১৯ জানুয়ারী সোমবার সকাল ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস চিরিরবন্দর উপজেলার আয়োজনে ৫ম উপজেলা স্কাউট সমাবেশে মহাতাঁবু জলসা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি ফাতেহা তুজ জোহরা।
উপজেলা স্কাউটস কমিশনার মোঃ হেলাল সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহ সভাপতি প্রশিক্ষক স্কাইটার মোঃ মশিউর রহমান চৌধুরী এলটি, দিনাজপুর জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ আকরাম হোসেন উডব্যাজার, দিনাজপুর জেলা স্কাউটস এর সহকারী কমিশনার (আইসিটি) সাংবাদিক মোরশেদ উল আলম, উপজেলা স্কাউট লিডার লুৎফর রহমান, সাব ক্যাম্প চীফ জমশেদ আলী শাহ এএলটি, মমিনুর রশীদ, আহসান উদ্দিন উপজেলা কাব লিডার ইমরুন নাহার প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ আফছার আলী। স্কাউট সমাবেশ উপলক্ষে গত ১৮ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় জাক-জঁমকপুর্ণ্য মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
স্কাউট সমাবেশ, মহাতাঁবু জলসায় উপজেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড শিক্ষার্থী সদস্যরা অংশগ্রহন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *