দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি-২০২৫ পরীক্ষায় ৪র্থ শ্রেণিতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছে মোছাঃ মিফতাহুল জান্নাত (মাইশা)। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
মিফতাহুল জান্নাত মাইশা বর্তমানে রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিট–এ ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় এই বিদ্যাপিট থেকে বিভিন্ন শ্রেণিতে মোট ৯২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে। মাইশার বাড়ি উপজেলার নুরপুর (রাণীগঞ্জ) বাজার এলাকায়। সে মোঃ মাহবুবুল আলম ও মোছাঃ মোরশেদা আলম দম্পতির সর্ব কনিষ্ঠ মেয়ে। তার বাবা মোঃ মাহবুবুল আলম একটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এবং মা একজন গৃহিণী।
মাইশার বাবা-মা জানান, ছোটবেলা থেকেই তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল অনেক বেশি এবং তার মেধাশক্তিও অত্যন্ত প্রখর। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে। এদিকে মোঃ মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এবং জাতির সম্ভাবনা। শিক্ষার্থীদের সৎ, মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, মিফতাহুল জান্নাত মাইশা অত্যন্ত ভদ্র ও মেধাবী ছাত্রী। তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ খুলে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।