👁 183 Views

নবাবগঞ্জে মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় পেট্রোলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিক্রেতাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় লিটার প্রতি ৩৫০ টাকায় পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩১ মার্চ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। অভিযানে দাউদপুর এলাকার দোকানী দিলসাদ আলী (৫৭) কে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির সময় হাতেনাতে ধরা হয়।

অভিযানকালে দেখা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সাধারণ মানুষের সঙ্গে প্র প্রতারণা করে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *