👁 370 Views

দিনাজপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

মোঃ নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি :  ৬ এপ্রিল সোমবার দুপুর ১ টায় শিশু একাডেমির মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলার আয়োজনে দিনাজপুর জেলার সরকারি ও বেসরকারি হজ্বযাত্রীগণের ২ দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত ৫-৬ এপ্রিল ২ দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ কর্মশালার আপনি অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আমাদেরকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, কোর্স প্রশাসন দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের ইমাম মাওঃ মোঃ মতিউর রহমান কাশেমী,মাওঃ মোঃ জুবাইর সাইদ, ডেপুটি সিভিল সার্জন প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ।

২দিন ব্যাপী প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মোনাজাত পরিবেশন করেন বালুবাড়ী শাহী মসজিদের খতিব মাওলানা মোঃ শওকত আলী। ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহ এর সঞ্চালনায় হজ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন সমাপনী অনুষ্ঠানে হজ্জযাত্রীর রেজিষ্ট্রেশন ও হজ্জের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন,প্রশিক্ষণ কর্মসূচির হজ্জযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ক আলোচনা, হজ্জযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, হজ্জের ধর্মীয় বিধিবিধান, হজ্জ এজেন্সি ও হজ্জ গাইডদের করনীয়, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা ও হজ্জযাত্রীদের করনীয়, মুক্ত আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব ও সমাপনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *