👁 163 Views

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ঢাকা: বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিএফপি) কান্ট্রি ডিরেক্টর মিজ সিমন পার্সমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন-এর সাথে সাক্ষাৎ করেছেন।

আজ সচিবালয়ে সাক্ষাৎকালে ডিরেক্টর বিশ্ব খাদ্য কর্মসূচির কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

সিমন পার্সমেন্ট বলেন, দুর্যোগের দুর্ভোগ লাঘবে, মানুষের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে গভীর ও নিবিড়ভাবে কাজ করছে তার সংস্থা।

প্রতিমন্ত্রী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলোতে ডব্লিউএফপি’র কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ডব্লিউএফপি’র সিনিয়র পার্টনারশিপ এডভাইজার মো. মোহসীন, হেড অব প্রোগ্রাম জেস উড, হেড অব ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স মাহফুজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *