👁 358 Views

কাহারোলে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় বিভিন্ন কর্মসূচির মধ্যে সকালে নববর্ষের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। পাশাপাশি, বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী এবং শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। এ ছাড়াও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মোকলেদা খাতুন মীম জানান,বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। সকল ভেদাভেদ ভুলে আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

এ সময় বক্তারা নববর্ষ উদযাপনকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর অন্তর্নিহিত চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ,থানা অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা জামায়াতের আমির মো. তরিকুল ইসলাম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান সরকার লিমন,সুন্দরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবুল প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *