স্টাফ রিপোর্টার :
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের দন্ডপ্রাপ্ত ৩ আসামিকে পৃথক স্থান থেকে আটক করে ১০ এপ্রিল দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রংপুর কোতোয়ালি থানার মাদক মামলায় ২ বছর ৩ মাস দন্ডপ্রাপ্ত বিরামপুর উপজেলার বেপারীটোলা গ্রামের মাহবুব আলমের ছেলে মানিক মিয়া, বিরামপুর থানার মাদক মামলায় ৬ মাসের দন্ডপ্রাপ্ত বিরামপুর পৌর এলাকার চকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে মাসুদ রানা এবং দেনমোহর মামলায় ২ মাসের দন্ডপ্রাপ্ত বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামের ইউনুস মন্ডলের ছেলে ইকবাল হোসেন গ্রেফতারী পরোয়ানা উপেক্ষা করে দীর্ঘদিন পলাতক ছিলেন।
থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে এসআই আমির হোসেন, এএসআই সাহেদুল, আসাদুজ্জামান, আশরাফুল ও বাবুলের সমন্বয়ে একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাদের পৃথক স্থান থেকে আটক করেন।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, আটক আদালতের দন্ডপ্রাপ্ত আসামিদের শুক্রবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।