Skip to content
👁 407 Views

স্টাফ রিপোর্টার :
র্যাবের অভিযানে চলন্ত ট্রেন থেকে ২৩ এপ্রিল ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারিরা অভিনব কায়দায় ট্রেনে ইয়াবা ট্যাবলেট বহন করছিলেন।
দিনাজপুর র্যাব–১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর র্যাব–১৩ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০ টায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস চলন্ত ট্রেনের ‘খ’ বগির ৪ নম্বর এসি কেবিনে অভিযান পরিচালনা করে। র্যাব ওই কেবিনের যাত্রী দুই জনের দেহ তল্লাশি করে নীল রঙের এয়ার টাইট পলি ব্যাগের ভিতরে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ওইসময় ট্রেনটি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশন হতে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত দুজন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সাজদার মোল্লার পুত্র মো. আসলাম আলী (৪৮) এবং একই গ্রামের মো. আব্দুল কুদ্দুস–এর পুত্র মো. হৃদয় ইসলাম রনি (২৭)।
সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ধৃত আসামি দুইজনকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আজ দুপুর ১.০০ টায় দিনাজপুর রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্রটি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
দিনাজপুর রেলওয়ে থানার ওসি পরিদর্শক মো. ফখরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
র্যাবের অভিযানে দিনাজপুরে চলন্ত ট্রেন থেকে ২ মাদক কারবারি গ্রেফতার
www.positivebd24.news