👁 307 Views

সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির পক্ষে হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মন্দিরের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অনুদানের একটি প্রকল্প হস্তান্তর করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে  প্রকল্পটি প্রদান করা হয়।

প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা অসোক কুমার চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদাউস রহমান এবং পৌর বিএনপির সভাপতি মোঃ মোতালেব খাঁন মিঠু।

এসময় তারা মন্দিরের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য মন্দির কমিটির সভাপতি শ্রী গণেশ বাবুর নিকট আনুষ্ঠানিক ভাবে প্রকল্পটি হস্তান্তর করেন।

উপস্থিত অতিথিরা বলেন, এই অনুদানের মাধ্যমে মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *