আমরা উট পাখি হতে পারব না, আমরা মুখ বুজে থাকবনা । আমাদের বেবীদের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে হবে, নইলে সংকট আরও বাড়বে । শিশুদের দেখভালের অনেক অভাব যৌথ পরিবার ভেংগে যাওয়ায়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি ডা. আশরাফী আহমদ বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব পরিচালিত এসএওয়াই-এসআরএইচআর প্রকল্প সম্পর্কে বিরামপুরে অবহিত করণ সভার প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক মোজাম্মেল হক ও দিনাজপুরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, দিনাজপুরের সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস, ল্যাম্ব পার্বতীপুরের নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন, ওয়াল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মন্ডল, দিনাজপুরের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ডা. রেজাউল করিম, বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, উপজেলা প:প: কর্মকর্তা তাহিরুল ইসলাম, সাংবাদিক মোরশেদ মানিক ।
অনুষ্ঠানে সরকারী দপ্তর প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ৭০ জন অংশ নেন।