কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২২ জানুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি সদস্যবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দদের সাথে কমিউনিটি কনসালটেশন মিটিং-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা বলেন, ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরে ইতিপূর্বে ৫টি ইউনিয়নকে বাল্য বিবাহ ইউনিয়ন ও ৩টি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে অনুষ্ঠানিকভাবে ঘোষনা করেছে। আমরা ৩টি বিষয়ের উপরে কাজ করছি, বাল্য বিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং ঝড়ে পড়া শিশুদের স্কুলে ফিরিয়ে আনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব এ.কে.এম হাসানুজ্জামান, ইউপি সদস্যা আয়শা সিদ্দিকা, ইউপি মেম্বার সমাজ উদ্দিন, মোঃ পাভেল, শংকর চন্দ্র দাস, মোছাঃ শিরিন আক্তার, মোঃ নাজির উদ্দিন ও মসজিদ কমিটির সভাপতি মোঃ আমির আলী এবং ইমাম মোঃ মমিনুর রশিদ। সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোছাঃ কুসুম বলেন, শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়, এর জন্য চাই সামাজিক সচেতনতা। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা অবিলম্বে ১নং চেহেলগাজী ইউনিয়নকে বাল্য বিবাহ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি। দিনাজপুর সদর উপজেলা পিআইও ফেরদৌস আহম্মেদ ওয়ার্ল্ড ভিশনের সকল কার্যক্রমের সাথে একমত পোশন করেন এবং আগামী জাতীয় সংসদের নির্বাচন এবং হ্যাঁ, না ভোটের বিষয় সচেতন করেন।