👁 92 Views

চোরাই মালসহ তিন চোর গ্রেফতার

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধি :

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ মে রাতে ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো—রাসেল বাবু (২০), পিতা আব্দুর রাজ্জাক; সুমন বাবু (২২), পিতা আজমল হোসেন—উভয়ের বাড়ি পাউশগাড়া এলাকায়; এবং সিফাত (১৯), পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী, বাড়ি লোহাচওড়া।

এ ঘটনায় হাকিমপুর থানায় নিয়মিত মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

গ্রেফতারের পর আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *