👁 477 Views

দিনাজপুরে আজ আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের জনসভা জেলাজুড়ে সাজ সাজ রব

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ডাঃ শফিকুর রহমান আগামীকাল ২৩ ও ২৪ জানুয়ারি দু’দিনের উত্তরাঞ্চল সফরে আসছেন। উত্তরের জেলা দিনাজপুর থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যের পক্ষে প্রচারণা শুরু করবেন। দিনাজপুর বড় ময়দানে জনসভা শেষে একই দিন ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে এবং আগামী শনিবার ২৪ জানুয়ারি রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। জামায়াত আমীরের আগমণকে কেন্দ্র করে জেলাজুড়ে সাজ সাজ রব পড়ে যায়। জেলার সকল উপজেলা সদরে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর শহর ছাত্রশিবিরের উদ্যোগে জেলা সদরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর জেলা জামায়াত অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১০ দলীয় জোট নির্বাচনী মাঠে নেমেছে। সবাই মিলে বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, শহর জামায়াতের আমরি সিরাজুস সালেহীন, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ডা: আব্দুল আহাদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার বেলা ১১ টায় দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনাজপুর ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম। সভাপতিত্ব করবেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিছুর রহমান। জনসভায় জোটের শীর্ষ নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন এবং দিনাজপুর জেলার ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন বলে দলের সূত্রে জানা গেছে। ইতোমধ্যে দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে জনসভার মঞ্চ তৈরীসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ জামায়াত নেতৃবৃন্দ মঞ্চ তৈরী ও মাঠ পরিদর্শন করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *