👁 211 Views

দিনাজপুরে ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সৈয়দ জাহাঙ্গীর আলমের ধানের শীষ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর পৌর বিএনপি’র অন্তর্গত দুই নং ওয়ার্ডের আয়োজনে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় কাঞ্চন কলোনি ঈদগাঁহ মাঠে দিনাজপুর সদর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এর পক্ষে ধানের শীষ মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে পথসভায় উপস্থিত এলাকার জনসাধারণ , ভোটার ও সমর্থকসহ সকলের উদ্দেশ্যে বলেন , এলাকার উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করবেন। সেই সাথে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে তিনবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এবং আমি তিনটি ট্রামে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে দিনাজপুর পৌরসভার মেয়র হিসাবে আন্তরিকতা ও সততা দিয়ে কাজ করেছি। আমি আপনাদের এলাকার সন্তান। আগামী সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে আপনাদের সুখে-দুখে ও পাশে থাকতে চাই।

উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ান। পথসভায় দিনাজপুর পৌর যুবদলের আহবায়ক শামীম রবিউল আলম এর উপস্থাপনায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওয়ার্ড বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, এলাকার ভোটার ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *