বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত বিরামপুর ও নবাবগঞ্জ এলাকার ৭জন কৃষি শ্রমিককের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৬ মে শনিবার সকাল ১১টায় বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিসে জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় মতবিনিময় হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঠনের কেন্দ্রীয় সহ: সভাপতি ও পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মোঃ গোলাম রব্বানী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. মোঃ এনামুল হক। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল)ডক্টর মোঃ জিয়াউল হক, দিনাজপুর জেলা সহ-সভাপতি মোঃ রমজান আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মুশফিকুর রহমান ।
সংগঠনের পক্ষ থেকে ৬ থেকে ১২ বছর বয়সী সন্তানদের লেখাপড়া ও ভরন পোষনের দায়িত্ব নেয়ার বিষয়টি অসহায় পরিবারগুলোকে নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
১৪ এপ্রিল কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় চাল বোঝায় ট্রাক উল্টে যাওয়ায় ঘটনায় ৭ কৃষি শ্রমিক নিহত হন। দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও বিরামপুরর কৃষি শ্রমিকেরা ধান কাটতে ট্রাকে নোয়াখালি যাবার পথে এ ঘটনা।