👁 478 Views

নবাবগঞ্জে উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ৩টার দিকে উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত সেবা সহায়তা প্রতিষ্ঠান জ্যোতি ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো; জিল্লুর রহমান।

আয়োজকরা জানান, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, নামজারি, খাজনা, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানি ছাড়াই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় সেবা সহায়তা কেন্দ্র জ্যোতি ইন্টারন্যাশনালের মালিক জিল্লুর রহমান, দলিল লেখক মতিয়ার রহমান, দূর্নিতী  প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক আল আলিমুল রাজি রাজিব, সেবা গ্রহিতা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *