👁 319 Views

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের দলীয় জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন । ২৪ জানুয়ারী (শনিবার) উপজেলার জোতবানী ইউনিয়নে কয়েকটি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ কালে তিনি একথা বলেন। এদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। গন মানুষের কথা শুনেন, জানেন সমস্যা আর প্রত্যাশার কথাও। গণসংযোগকালে ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায়ের বাংলাদেশ গড়তেই ধানের শীষের এই পথচলা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মনজুর এলাহী রুবেল চৌধূরী, সহ-সভপতি ও স্স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি সভাপতি আনিছুর রহমান খোকন , সাধারন সম্পাদক মোশারফ হোসেন সহ নেতা-কর্মীরা দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *